বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বাকি কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা জরুরি। তাদের দুর্নীতি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে এ বাহিনীকে জনবান্ধব করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার। পুলিশের হারানো গৌরব বিশেষ করে তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিরসনের ব্যবস্থা করা। দুর্নীতিবাজ সকল পুলিশ কর্মকর্তা এবং সিপাহিদেরকে আইনের আওতায় নিয়ে এসে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা অত্যাবশ্যক। অনতিবিলম্বে পুলিশ বাহিনীতে সিপাহি ও কর্মকর্তা নিয়োগের বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা সময়ের […]