নগরীর সিআরবিতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। সোমবার সকালে ৭০টি নার্সারী ও বৃক্ষ চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান নিয়ে প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধূরী। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলা চলবে ১৪ আগষ্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি […]