নগরীর চান্দগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কল্যাণ বড়ুয়া (৪৫) নামে দূরসম্পর্কীয় এক দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) রাতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বাহির সিগন্যাল বালুরটাল জালালিয়া আবাসিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম। গ্রেপ্তার কল্যাণ বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকার হোয়ারা পাড়ার সুকুমল ডাক্তারের বাড়ির মৃত অমূল্য বড়ুয়ার ছেলে। ওসি জানান, শনিবার সকালে ভিকটিম মুন্নি বড়ুয়ার (ছদ্মনাম) মা ও বাবা দুজনেই […]