সাত বছর পর খুলেছে আশার দুয়ার। অবশেষে শুরু হচ্ছে হিজড়া খালের সংস্কার কাজ। জটিলতা কাটিয়ে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এ খালের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলেই আগামী ছয় মাসের মধ্যে শুরু হবে খননসহ অন্যান্য কাজ। ২০১৮ সালে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হলেও অর্থসংকটের কারণে হিজড়া খালের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। গত জুন মাসে ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৭তম সভায় হিজড়া খালের ভূমি অধিগ্রহণের বিষয়টি সামনে আসে। সভায় জলাবদ্ধতা নিরসন […]