চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক এ অনুষ্ঠান শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী। কি-নোট স্পিকার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ড. মো. আশিকুর রহমান, যিনি ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক ও ইরাসমাস মন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক […]