পবিত্র হজ আজ। বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশের ১৮ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালন করছেন। এ বছর বাংলাদেশ থেকে (ব্যবস্থাপনা সদস্যসহ) ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করছেন। তালবিয়া পাঠ এবং মহান আল্লাহ তায়ালার একত্ব ও সার্বভৌমত্ব ঘোষণায় আজ মুখর আরাফাতের ময়দানের আকাশ-বাতাস। সমবেত কণ্ঠে ঘোষণা হচ্ছে, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান-নিমাতা লাকা ওয়াল মুলক; লা শারিকা লাক।’ অর্থাৎ, আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। তোমার কোন শরিক নেই। সব প্রশংসা ও নেয়ামত […]