চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মার্কিন-ইরান দ্বিতীয় দফা আলোচনা আয়োজনে পাকিস্তানের প্রস্তাব

অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, উভয় পক্ষ যদি আলোচনার জন্য ভিন্ন কোনো স্থান বেছে নিতে না চায়, তবেই এ প্রস্তাব কার্যকর হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট