চট্টগ্রাম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

লোহাগাড়ায় বিজ্ঞান সপ্তাহে সেরা কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ

লোহাগাড়ায় বিজ্ঞান সপ্তাহে সেরা কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ

বিজ্ঞপ্তি

১২ এপ্রিল, ২০২৬ | ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রদর্শনী, কুইজ ও পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ।

 

শনিবার (১১ এপ্রিল) প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করে সবার নজর কাড়ে।

 

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে।

 

এতে কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন