চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফ্লাইওভারে প্রাইভেট কারের বেপরোয়া গতি, চট্টগ্রামে প্রাণ হারাল কলেজছাত্রী

অনলাইন ডেস্ক

৯ এপ্রিল, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিসা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ফ্লাইওভারের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া জাহান তানিসা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাশে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের বাম্পার ও চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।

গাড়িতে থাকা একজন যুবক ও তানিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তানিসার মৃত্যু হয়। আহত যুবকের চিকিৎসা চলছে।

বন্দর থানার এসআই নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনা ঘটে।

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট