চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

৩ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

৮ এপ্রিল, ২০২৬ | ১১:৩৩ পূর্বাহ্ণ

দেশের তিন জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট