চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে: ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের প্যারেড। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

৭ এপ্রিল, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

ওয়াশিংটন যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সতর্কবার্তা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলতে সম্মত না হয় তবে তিনি ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানবেন।

 

ট্রাম্পের এই হুমকির জবাবে আইআরজিসি বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না।

 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমেরিকা এবং তার মিত্রদের অবকাঠামোতে পাল্টা আঘাত হানব। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বহু বছর ধরে এই অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে বঞ্চিত হবে।’

 

আইআরজিসি বলেছে, ‘তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে, সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।’ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবব্ধ থাকবে না। সূত্র: আল–জাজিরা

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট