চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ইরানকে ট্রাম্পের হুমকি
ছবি: সংগৃহীত

আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে: ইরানকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

৭ এপ্রিল, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্ত না মানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক ভয়ানক হুমকি দিয়ে বলেছেন, ইরানে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না।’  মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

 

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুহূর্তে তিনি এই হুমকি দেন।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমাদের হাতে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে, যেখানে ভিন্ন, আরও স্মার্ট এবং কম উগ্রবাদী চিন্তার মানুষের প্রাধান্য থাকবে, তাই হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে।’

 

ইরানের বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে।’

 

ট্রাম্প আরো লিখেছেন, ‘ইরানের মহান জনগণের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক!’ সূত্র: আল জাজিরা

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট