চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

কুয়েতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন নাগরিক আহত

আন্তর্জাতিক ডেস্ক

৭ এপ্রিল, ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ মার্কিন নাগরিক আহত হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়। তারা এরইমধ্যে নিজেদের কাজে ফিরেছেন।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মার্কিন যুদ্ধবিমান প্রতিহত করার সময় তাদের ৪ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসফাহানের মাহইয়ার এলাকায় শত্রু পক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন ও সহায়তাকারী বিমানের সঙ্গে ওই কর্মকর্তারা ‘সরাসরি যুদ্ধে’ লিপ্ত হয়েছিলেন। একপর্যায়ে হামলার শিকার হয়ে তারা প্রাণ হারান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট