
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ২০২৬ খ্রিস্টাব্দের ১১তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বৈঠকে সংরক্ষিত নারী আসন ছাড়াও নির্বাচনী মামলা, ইভিএমের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইসি সচিব জানান, আগামী ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। এর আগে পূর্বপ্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১২ মে ভোটের তারিখ চূড়ান্ত করা হলেও মনোনয়নপত্র দাখিল ও অন্যান্য ধাপগুলোর বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে।
পূর্বকোণ/পিআর