
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বিত অভিযান।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কুমিরা থেকে বাঁশবাড়িয়া সাগর উপকূলে পরিচালিত এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়।
পরে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেন। বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর