চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

১২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

১২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক

৬ এপ্রিল, ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ

দেশের ১২টি অঞ্চলের নদীবন্দরে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

 

সোমবার (৬ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

 

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট