চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

আনোয়ারায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় লাইসেন্স না থাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানি নেওয়াজ নাছির, মো.আজিজ এবং মো.ইমরানের কাছ থেকে এই  জরিমানা আদায় করা হয়।

 

আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালাবিবির দীঘি মোড় ও সিইউএফএল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এই জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট