
চট্টগ্রামে ১৯ বছর আগে ফসিউর রহমান শাওন নামের এক শিক্ষার্থী হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে জানান ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন।
তিনি বলেন, রায়ে বিচারক পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ