চট্টগ্রাম রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

‎রাঙ্গুনিয়ায় নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র উদ্ধার

‎রাঙ্গুনিয়ায় নিখোঁজ তিন মাদ্রাসাছাত্র উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৬ | ২:৪৪ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। ‎শনিবার (৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার ছাত্রদের আইনি প্রক্রিয়া শেষে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাসেম সুন্নিয়া হাজির টিলা মাদ্রাসা থেকে তিন ছাত্র মো. রিদোয়ান, মো. আব্দুল্লাহ ও মো. মিরাজ নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। ছাত্রদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

‎সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট