চট্টগ্রাম রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে যাবজ্জীবন ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

টেকনাফে যাবজ্জীবন ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ৫ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো-যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুল্লাহ (৩২) ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের ২টি জিআর সাজা পরোয়ানার আসামি কেফায়েত উল্লাহ (২৮)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট