চট্টগ্রাম শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

টেকনাফ সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২৬ | ২:০২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুইজনসহ বিভিন্ন মামলার ৭ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৪ এপ্রিল) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ বছর সশ্রম কারাদণ্ড,  ২টি সিআর সাজা, ২টি জিআর পরোয়ানা, ১টি সিআর পরোয়ানায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন ও মোবাইল কোর্টের ১ জনসহ ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট