
টানা দ্বিতীয়নবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।
দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন। দুই বার বল গ্রিপে না নিতে পারলেও বিপদ আসেনি। বাংলাদেশ বক্সের আশেপাশে অনেকবার বল নিলেও কাঙ্খিত গোল আদায় করতে পারেনি।
পূর্বকোণ/আরআর/পারভেজ