চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

বাঁশখালী সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং বিপুল পরিমাণ জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

বুধবার (১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখেরখীল ফাঁড়ির মুখ সংলগ্ন জল কদর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা খাটখালী নৌঘাটের ফাঁড়ির মুখে অভিযান চালিয়ে অবৈধ ফিশিং ট্রলিং বোটটি জব্দ করা হয়। পরে তাতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল উদ্ধার এবং এ সময় বোটে থাকা ১৮ জন জেলেকে আটক করা হয়।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ বোট, জাল এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট