চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

টেকনাফে মদ ও নগদ টাকাসহ আটক ১, ইজিবাইক জব্দ

টেকনাফে মদ ও নগদ টাকাসহ আটক ১, ইজিবাইক জব্দ

টেকনাফ সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৬ | ১২:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ১১৫ লিটার দেশীয় মদসহ ১ কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পরিবহনের দায়ে ২টি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বাহারছড়ার উত্তর শিলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ১ জন কারবারিকে আটক করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আর এক ১ মাদক কারবারি ইজিবাইক রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

 

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক, নগদ অর্থ ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট