চট্টগ্রাম বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চাঁদাবাজি ও সংঘর্ষের জেরে মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চাঁদাবাজি ও সংঘর্ষের জেরে মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মিরসরাই সংবাদদাতা

১ এপ্রিল, ২০২৬ | ১০:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. মাসুদ কালা (৩২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সিদ্ধান্ত মোতাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাইন উদ্দিন এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

 

জানা গেছে, গত মঙ্গলবার (৩১ মার্চ) করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ৮ জন আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে ওই রাতেই দস্যুতার একটি মামলায় মাসুদ কালাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

 

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী জানান, মাসুদ কালার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। তাই সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে তাকে দল ও দলের সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট