চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ঝুট কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ

চট্টগ্রামে ঝুট কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ

অনলাইন ডেস্ক

১ এপ্রিল, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ঝুটের গোডাউনে মাস্ক পরf অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন  অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে।

 

বুধবার (০১ এপ্রিল) সকাল ১১ টার দিকে উত্তর চান্দগাঁও সানোয়ার সিটি আবাসিক এলাকার সামনে মোহাম্মদ ইসমাইলের মালিকানাধীন ঝুট মিলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে নির্বাপণ কাজ শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি। 

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় একটি গোডাউনে আগুনের খবর পেয়ে টিম পাঠানো হয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট