চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রামুতে ৯০ হাজার ঘনফুট পাহাড় সাবাড়: মামলা ২৩ জনের বিরুদ্ধে

রামুতে ২৩ পাহাড়খেকোর বিরুদ্ধে মামলা : এস্কেভেটর-ডাম্পার জব্দ

কক্সবাজার সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে ।

 

এই ঘটনায় আজ মঙ্গলবার রামু থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।

 

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে ২ ঘণ্টা পরিবেশ অধিদপ্তর উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার লামারপাড়া, ঘোনারপাড়া ও স্কুলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা দৈনিক পূর্বকোণকে বলেন, পরিবেশের ক্ষতি করে পাহাড় কাটার দায়ে মামলাটি করা হয়েছে ।

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়া পাহাড়ের উপরিভাগের অন্তত ৮ থেকে ৯টি ভিন্ন ভিন্ন স্থানে মাটি কাটা হয়েছে । অধিদপ্তরের দাবি, প্রায় ৯০ হাজার ঘনফুট পাহাড় কেটে সেই মাটি বিক্রি করে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার /পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট