চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

হাটহাজারীতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, কোরআনে হাফেজ নিহত

বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, হাটহাজারীতে কোরআনে হাফেজ নিহত

হাটহাজারী সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে ধাক্কা খেয়ে সাজ্জাদ (১৭) নামে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা তানভির নামে আরও একজন।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলায় মেখল ইউনিয়নের সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে। তিনি পেশায় একজন মোবাইল ফোন দোকানের কর্মচারী।

জানা গেছে, গতকাল সোমবার রাতে সত্তারঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খায় দুই বন্ধু। এতে দুমড়ে মুচড়ে যায় তাদের মোটরসাইকেলটি। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন এবং তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট