চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাই লোকালয় থেকে অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত

মিরসরাই লোকালয় থেকে অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত

মিরসরাই সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার উত্তর জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে ‘সিঙ্ক রেসকিউ টিম বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

 

রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ জানান, দুপুরে উত্তর জামালপুর এলাকায় একটি বড় সাপ দেখার খবর পেয়ে তাদের টিমের হটলাইনে স্থানীয়রা যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রায় ৮ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় সাপটি মহামায়া লেক সংলগ্ন পাহাড়ে অবমুক্ত করা হয়।

 

মিরসরাই রেঞ্জের কর্মকর্তা মো. আল আমিন এই বিষয়ে বলেন, বর্তমানে বনাঞ্চলে খাবারের সংকট এবং পরিবেশগত চাপের কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসছে।

 

তিনি আরও নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত সাপটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল এবং সেটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট