
চট্টগ্রামে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলায় এ পর্যন্ত মোট ৮ জন হামের রোগী নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, শনাক্তকৃত ৮ জন রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় রয়েছেন ৬ জন। এর মধ্যে একজন রুবেলা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। অন্যদিকে, জেলার ১৫টি উপজেলা থেকে আরও ২ জন হামের রোগী শনাক্ত করা হয়েছে।
জেলায় বর্তমানে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ২৯ জন, যাদের সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। এ পর্যন্ত মোট ৭৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ