চট্টগ্রাম রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয়

অনলাইন ডেস্ক

২৯ মার্চ, ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ণ

কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ৪৩ বছর বয়সী এই অভিনেতার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।

আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল । সেখানে ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকতে পানি নামেন তিনি। এরপর তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। দিঘা হাসপাতালে অভিনেতাকে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়  রাহুল ব্যানার্জী নামে অধিক পরিচিত ছিলেন । তিনি তিন বছর বয়সে তার বাবার (বিশ্বনাথ ব্যানার্জী) নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজ দর্শন নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন । তারপর থেকে, তিনি তার বাবার নাট্যদল এবং থিয়েট্রনের সাথে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তিনি সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন । রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমাতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি তারকাখ্যাতি লাভ করেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট