চট্টগ্রাম রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে 'কফিনে'

তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে ‘কফিনে’

অনলাইন ডেস্ক

২৯ মার্চ, ২০২৬ | ৬:২৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হচ্ছে। ইরানের মাটিতে মার্কিন সেনারা পা রাখলে তাদের ‘কফিনে’ বন্দি হয়ে ফিরতে হবে—তেহরানের এমন চরম হুঁশিয়ারিতে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়েছে যে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। দেশটির রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’ তাদের প্রথম পাতায় বড় করে শিরোনাম করেছে— ‘নরকে স্বাগতম’। সেখানে জানানো হয়েছে, ইরানের মাটিতে কোনো মার্কিন সেনারা প্রবেশ করলে তাদের পরিণতি হবে ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন মূলত ইরানে সম্ভাব্য স্থল অভিযানেরই প্রস্তুতি। এসব সেনাকে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘খার্গ দ্বীপ’ বা তেল রপ্তানি টার্মিনালের কাছাকাছি মোতায়েন করা হতে পারে।

অন্যদিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে তারা ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে এবং লোহিত সাগরের নৌপথ পুনরায় বন্ধ করে নতুন রণাঙ্গন খুলে দেবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুদ্ধ বন্ধে আলোচনা ‘ইতিবাচক’ভাবে এগোচ্ছে, তবুও ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পূর্বকোণ/কায়ছার  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট