
নিখোঁজ হওয়ার একদিন পর চট্টগ্রামের বাঁশখালীতে স্বপন দাশ (৫০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন দাশ পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাঁশখালীর চাম্বল বাজার এলাকা থেকে স্বপন দাশ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরই মধ্যে বাঁশখালী থানা পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করলে স্বজনরা সেখানে গিয়ে সেটি স্বপন দাশের মরদেহ হিসেবে শনাক্ত করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান যে, স্বপন দাশ কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ এই ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ