চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে লক্ষাধিক টাকার মদসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফে লক্ষাধিক টাকার মদসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা  

২৪ মার্চ, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে দেশীয় মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ মার্চ) বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার দেশীয় মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

 

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক এবং আটককৃত মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট