
বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. জাবেদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। জাবেদ পূর্ব চরণদ্বীপ শেখ আহমদ খাঁ বাড়ির মো.জাহাঙ্গীরের ছেলে।
স্বজনরা জানায়, জাবেদ বিকেলে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে গিয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা বলেন, বিকেল পৌনে ৫ টার দিকে জাবেদকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ