চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৬ | ৫:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে  একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইলশা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাহারছড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে একটি টহল দল দক্ষিণ ইলশা সড়ক দিয়ে যাওয়ার সময় ইউসুপ মাঝি বাড়ির পুকুরপাড়ে তিন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। সেনাসদস্যদের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওই যুবকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মৃত মোহাম্মদ জামালের ছেলে জাহাঙ্গীরের বাড়ির পুকুরের পশ্চিম পাশের ঝোপ থেকে থলেতে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় বন্দুক উদ্ধার করে।

 

বাঁশখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট