চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

অনলাইন ডেস্ক

২৩ মার্চ, ২০২৬ | ৯:০৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান।

গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে, ঈদ উপলক্ষ্যে সংবাদপত্র শিল্পেও টানা ৫ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও আজ শেষ হচ্ছে।

অন্যদিকে ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এজন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের বেশ ভিড় দেখা গেছে।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট