চট্টগ্রাম রবিবার, ২২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রামে এসেছে জ্বালানিবাহী ২৫ জাহাজ

যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রামে এসেছে জ্বালানিবাহী ২৫ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৬ | ৪:২৮ অপরাহ্ণ

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গত ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি ও গ্যাস ওয়েলসহ বিভিন্ন জ্বালানি বোঝাই ২৫টি জাহাজ নোঙর করেছে।

 

এ ছাড়া ওমান থেকে আনা ১টি জাহাজে জ্বালানি খালাস চলছে, থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা একটি জাহাজ বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে, ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাবে ২টি জাহাজ।

 

রবিবার (২২ মার্চ) এসব তথ্য জানান বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মার্চ মাসে এ পর্যন্ত খালাস সম্পন্ন করেছে মোট ২৫টি ভ্যাসেল।

 

বর্তমানে পথে রয়েছে ২টি ভেসেল (BWEK BORNHOLM এবং MORNING JANE)। যাদের পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২৫ মার্চ।

 

বর্তমানে ওমান থেকে আসা এলপিজি খালাস চলছে LPG SEVAN ভ্যাসেলে। বহির্নোঙরে ব্রাভো (Bravo) পয়েন্টে অবস্থান করছে AB OLIVIA, যেটি থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে এসেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট