চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে ড্রেজারের সঙ্গে আটকে ছিল যুবকের মরদেহ

কর্ণফুলীতে ড্রেজারের সঙ্গে আটকে ছিল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কর্ণফুলী নদীতে বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা শাহরিয়ার ফাহাদ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মরেদহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত শাহরিয়ার ফাহাদ সাতকানিয়ার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তিনি টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে এবং ভাসতে ভাসতে লাশটি ড্রেজারের সঙ্গে আটকে যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট