
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ৩নং খানখানাবাদ ইউপির ৮নং ওয়ার্ডের পশ্চিম রায়ছটা গ্রামের গোলাম রহমানের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত পারভীন আক্তার মোহাম্মদ আজিজের স্ত্রী এবং মৃত্যুকালে তিনি তিনটি সন্তান রেখে গেছেন।
বাঁশখালী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে । ঘটনার খবর পেয়ে পুলিশ স্বামীর বসতঘরের শয়নকক্ষ থেকে পারভীন আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পূর্বকোণ/সিজান