চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ঝরনার কূপে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

মিরসরাইয়ে ঝরনার কূপে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

মিরসরাই সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার কূপের পানিতে ভেসে উঠে এক যুবকের মরদেহ। লোকজন খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

 

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মিরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, বৃহস্পতিবার বিকেলে নাপিত্তাছড়া ঝরনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। উদ্ধারকৃত মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হবে

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট