চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মীর ফিলিংসহ তিন ফিলিং স্টেশনকে জরিমানা

মীর ফিলিংসহ তিন ফিলিং স্টেশনকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ৩টি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব ও রাইয়ান ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বাকলিয়ার নতুনব্রিজ এলাকার মীর ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বানু বাজার এলাকার ফুয়েল প্লাস ফিলিং অ্যান্ড সার্ভিসিং পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় এসব জরিমানা করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর উত্তর সলিমপুর এলাকায় অবস্থিত মা ফাতেমা সিএনজি ফিলিং স্টেশনকে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট