চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

‘স্যাভক ফাউন্ডেশন অবহেলিতদের কল্যাণে কাজ করে সুনাম কুড়িয়েছেন’

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ | ৭:০১ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, রমজান মাসে মানুষের উপকার করা ইবাদতের সমান। গরীব-দুঃখীদের সাহায্য করার করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়। সমাজে যারাই মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন তারাই আল্লাহর নিকট বেশি সম্মানিত হয়েছেন। স্যাভক ফাউন্ডেশনও এমন একটি সংস্থা যারা সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করে সুনাম কুড়িয়েছেন। আশা করি এ সংস্থা জনকল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা শান্তিপাড়া এলাকাবাসীর সাথে সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক ফাউন্ডেশন) এর আয়োজনে গুণীজন ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কম্পিউটার ভিলেজের পরিচালক আবু উবাইদার সভাপতিত্বে ও স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহানের সার্বিক ব্যবস্হাপনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চরতি ইসলামী সমাজ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন।

বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ওসমান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট