চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ | ৭:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার। বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনিই চাঁদ দেখা কমিটির সভাপতি।

 

ইসলামিক ফাউন্ডেশন বলছে, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে শনিবার থেকে।

 

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে শুক্রবার।

 

ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। ঈদের পর আগামী ২৪ মার্চ আবার অফিস আদালত খুলবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট