
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ সেবার উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান, ঈদকে সামনে রেখে ছুটি শুরু হলে ঘরে ফেরা মানুষের যাতায়াতে নানা ভোগান্তি দেখা দেয়। সেই ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ছুটি শুরু হওয়ার সাথে সাথে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখী মানুষদের। তাদের এই ভোগান্তি লাঘবের চেষ্টা থেকেই আমাদের এই প্রচেষ্টা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ফ্রি বাস সেবা চালু থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাজ্জাদ হোসেন, সদস্য ইরফান হোসেন, হিমেল, তানভীর, শ্রমিক শক্তির সংগঠক আহম্মদ নূর, জেলা সদস্য রাসেল এবং যুব শক্তির মনিরসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পূর্বকোণ/পিআর