চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদ

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

 

আজ বুধবার রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস

 

খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে ঈদুল ফিতর।

 

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট