চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটি চা বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এই অভিযান পরিচালনা করেন।

 

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।

 

সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, জনস্বার্থে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট