
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো নাা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও এনার্জি ক্রাইসিস চলছে– এর মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। অর্থের বিষয়টি হিসাব রেখেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে বামনসুন্দর খাল পুনর্খনন উদ্বোধনের সময় এসব কথা তিনি। সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
খাল পুনর্খনন উপলক্ষে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকারসহ অনেকে।
পূর্বকোণ/আরআর/পারভেজ