
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় মো. ইউনুছ নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
তিনি জানান,অবৈধভাবে টিলার মাটি কাটায় মো. ইউনুছ নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর