চট্টগ্রাম সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় কিশোর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পটিয়ায় কিশোর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পটিয়া সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় কিশোর মো. হাসান বাবু (১৬) হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি মো. জয়নাল আবেদীন ওরফে লিমন (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের কুরানগিরি এলাকার একটি বিলে মহিষ চরানোকে কেন্দ্র করে হাসান বাবুকে মারধর করে গলা চেপে হত্যা করা হয়। পরে তার লাশ পাশের একটি ঢালে ফেলে দেওয়া হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে সোমবার ভোরে মূল আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট